প্রযুক্তির লড়াই এবার মশার বিরুদ্ধে; গুগলের অভিনব উদ্যোগ
মশা দমনে এবার এক অভিনব পদ্ধতি নিয়ে আসছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কয়েক কোটি বিশেষভাবে পরিশোধিত মশা ছাড়ার অনুমতি চেয়ে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। তবে লোকালয়ে মশা বাড়ানো নয়, বরং বিদ্যমান মশার সংখ্যা কমিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এক্কুওয়েদারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।