চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়াকে তিন বছরের জন্য চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানিয়েছে।