আধুনিক রানওয়ে ও নতুন টার্মিনালে বদলে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর
সাগরের ঢেউ ছুঁয়ে এবার আকাশপথে বিশ্বের আরও কাছে কক্সবাজার। আধুনিকায়ন ও সম্প্রসারণের পর বদলে গেছে বিমানবন্দরের চিত্র। ১০ হাজার ৭০০ ফুট দীর্ঘ রানওয়ে, আধুনিক এয়ারফিল্ড লাইটিং, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের নতুন যাত্রী টার্মিনাল ঘিরে তৈরি হয়েছে যোগাযোগের নতুন সম্ভাবনা।