বিদেশ ফেরত যাত্রীর লাগেজে মিললো এয়ারগান, বিমানবন্দরে আটক নূর
দুবাই থেকে দেশে ফেরার পথে এক যাত্রীর লাগেজে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান ও বিভিন্ন শুল্কযোগ্য পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নূর হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।