
শিক্ষায় বাজেটের ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য: শিক্ষামন্ত্রী
শিক্ষায় সরকারের বিনিয়োগ বাড়িয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘বর্তমানে জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান।’

পরীক্ষা কেন দু’একদিন পেছানো গেল না— শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন তা দু’একদিন পেছানো হলো না, তা জানতে চেয়ে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বিগত সরকার বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক করেছিল: শিক্ষামন্ত্রী
বিগত সরকার ট্রাস্টি বোর্ড কারসাজি করে বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ৫ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শিক্ষার মান উন্নত করতে পারলে সব সমস্যার সমাধান সম্ভব: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষার মান উন্নত করতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

পদত্যাগ করলেন ঢাবি ভিসি
দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। অবশেষে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে।

এহসানুল হক মিলন পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।