ইউক্রেন যুদ্ধ: যুক্তরাষ্ট্রের দূতদের রাশিয়া সফর নিয়ে তারিখ নেই, জানাল ক্রেমলিন
ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে এখনই আশাবাদী হওয়ার মতো কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভের বর্তমান অবস্থানের কারণে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতি প্রত্যাশা করা যাচ্ছে না। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।