গৃহ নির্মাণে ঋণ পাবে ৪০ হাজার পরিবার
গৃহ নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি ডলারের একটি নমনীয় ঋণ অনুমোদন দিয়েছে। বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের ঋণগ্রহীতা—বিশেষ করে নারীদের জন্য সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসন ঋণের সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এই ঋণ অনুমোদন। ৪০ হাজার পরিবারকে ঋণ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।