জবির সংগীত বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাইদুল-তন্ময়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৯ আগস্ট) অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায় ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অভিষেক অনুষ্ঠানটি হয়।