সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা ২ দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে। আজ (সোমবার, ১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।