এমপিওভুক্ত স্কুল

১৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু, প্রজ্ঞাপন কবে?
দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া (Initial process of MPO enlistment) শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়িত এই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সম্মতি চেয়ে ইতিমধ্যে অর্থ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।

দেশের অনেক স্কুল-মাদ্রাসায় নেই বিজ্ঞান বিভাগ, সংকট শিক্ষকেও
দেশের অনেক স্কুল-মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ নেই। অন্যদিকে নতুন শিক্ষাক্রমে দশম শেণি পর্যন্ত কোনো বিভাজন না থাকায় এখন সব শিক্ষার্থীকেই সব বিষয় পড়তে হচ্ছে। ফলে ঐসব বিদ্যালয়ে বিজ্ঞান পড়ানোর শিক্ষক সংকট এখন স্পষ্ট। এতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে কোচিংমুখী হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, শূন্যপদ পূরণের সঙ্গে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে দ্রুতই।