
এমপিওভুক্ত শিক্ষকদের আগস্টের বেতন কবে? জানালো মাউশি
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সময়মতো এমপিও সংক্রান্ত তথ্য সাবমিট না করায় প্রস্তাব পাঠানো নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব জটিলতা দ্রুত নিরসন হলে আগামী সপ্তাহের মধ্যে আগস্টের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া সম্ভব হবে বলে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) (MPO Teachers August 2026 Salary Update)।

শিক্ষকদের এপ্রিল মাসের এমপিও বিল জমার সময় জানালো মাউশি
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিও বিল (MPO Bill) জমা দেওয়ার সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৪ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে এই বিল সাবমিট করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির এমপিও বিল সাবমিট করতে হবে মঙ্গলবারেই: মাউশির জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (DSHE) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিও (February MPO) বিল সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ইএফটির (EFT) মাধ্যমে পাঠানোর জন্য অনলাইনে বিল সাবমিট করতে হবে।

২৭ তারিখের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল প্রদানের নির্দেশ
সারাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের অক্টোবর মাসের এমপিও বিল ২৭ তারিখের মধ্যে সাবমিটের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।