পঞ্চগড়ের শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
পঞ্চগড়ে কৃষিভিত্তিক, তথ্য প্রযুক্তি এবং সোলার বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) ও আজ (শনিবার, ২৫ জুলাই) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সম্ভাব্য খাস জমি, নদীর বিস্তীর্ণ পতিত জমি পরিদর্শন করেন ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।