বঙ্গোপসাগরে ট্রলার বিকল: ৩ দিন ধরে ভাসছেন ১৭ জেলে, উদ্ধারে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সমুদ্রে বিপাকে পড়েছেন ১৭ জন জেলে। বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ‘এফবি জাহান’ নামের একটি মাছ ধরার ট্রলারের পাখা (সেফ) ভেঙে বিকল হয়ে গত তিন দিন ধরে ভাসছেন তারা।