আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প; ভারত-পাকিস্তানেও অনুভূত
আফগানিস্তানে আজ (শনিবার, ২৭ জুন) সন্ধ্যায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন এলাকাও এই ভূমিকম্পে কেঁপে ওঠে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।