এনএইচএস
গাজায় গণহত্যায় জড়িত প্যালান্টিয়ারের হাতে ব্রিটেনের সংবেদনশীল তথ্য

গাজায় গণহত্যায় জড়িত প্যালান্টিয়ারের হাতে ব্রিটেনের সংবেদনশীল তথ্য

মিডল ইস্ট আইয়ের রিপোর্ট

অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত মার্কিন গোয়েন্দা-প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টিয়ার ২০২০ সাল থেকে ব্রিটেনের বেসামরিক ও প্রতিরক্ষা খাতে ৬৭ কোটি পাউন্ডের বেশি অর্থের চুক্তি পেয়েছে। এসব চুক্তি নিয়ে ব্রিটিশ রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের মধ্যে নৈতিক এবং জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ তীব্র হচ্ছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে।