
হরমুজ প্রণালি খোলার জন্য নতুন কঠোর শর্ত দিলো ইরান
যুক্তরাষ্ট্র নিজেদের ‘আচরণ শোধরানো’ পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাত দিয়ে জারি করা এক বিবৃতিতে নতুন কিছু কঠোর শর্ত সামনে আনা হয়েছে; যা কৌশলগত এই জলপথটি ঘিরে চলমান আলোচনায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এডনকের ট্যাংকারে ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ আমিরাতের
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অভিযোগ করেছে যে, হরমুজ প্রণালিতে তাদের জাতীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) একটি বাণিজ্যিক ট্যাংকার লক্ষ্য করে দুটি ‘সুইসাইড ড্রোন’ হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরা।

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে নয়: এডনকের প্রধান নির্বাহী
হরমুজ প্রণালি কখনোই ইরানের বন্ধ করা বা সেখান দিয়ে নৌচলাচল সীমিত করার বিষয় ছিল না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবের। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমিরাতের জ্বালানি স্টেশনে ফুয়েলিং রোবট
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির 'এডনক' জ্বালানি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েলিং রোবটের। এর মাধ্যমে অল্প সময়ে গ্রাহকদের গাড়ীতে পূর্ণ করা যাচ্ছে চাহিদা মতো জ্বালানি। শিগগিরই দেশটির প্রায় সব স্টেশনেই কৃত্তিম বুদ্ধিমত্তার এই যন্ত্রের মাধ্যমে সেবা চালু করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।