এড মিলিব্যান্ড

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে প্রথম নারী প্রধান; নিয়োগ পেলেন লিন্ডি ক্যামেরন
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইতিহাসে প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লিন্ডি ক্যামেরন। বর্তমানে ভারতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্বরত লিন্ডি ওলি রবিনসের স্থলাভিষিক্ত হবেন। পিটার ম্যান্ডেলসন কেলেঙ্কারির জেরে ওলি রবিনসকে বরখাস্ত করার পর এই নতুন নিয়োগের ঘোষণা দেয়া হলো। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর পদক্ষেপ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের সমর্থনে বসতি স্থাপনকারীরা জাতিগত নিধন চালাচ্ছে বলে সরাসরি অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। একই সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্বকে পুরোপুরি অবৈধ ঘোষণা করে অবৈধ বসতি থেকে আসা পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞাসহ একগুচ্ছ কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।