জোনায়েদ সাকির কর্মীরা জামায়াত এজেন্টদের হুমকি দিচ্ছে: মো. মহসীন
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকির কর্মী-সমর্থকরা জামায়াতে ইসলামীর এজেন্টদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহসিন।