ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠন করা হয়?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th General Election) নিরঙ্কুশ জয়ের পর বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে সামনে এসেছে ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠনের ঘোষণা। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টির (NCP) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই ঘোষণা দেশজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।