
এইচএসসি পাশেই বিনা মূল্যে ফ্রিল্যান্সিং, থাকছে ২০০ টাকা ভাতাসহ যেসব সুবিধা
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস মেয়াদী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (Free Freelancing Training 2026) দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (Ministry of Youth and Sports) যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

কারাগার থেকে ছাড়া পেলেন ৩৫ এইচএসসি পরীক্ষার্থী
বাকি ৭ জন ছাড়া পাবেন কাল
বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা মহানগরে গ্রেপ্তার হওয়া ৩৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে। আজ (শুক্রবার, ২ আগস্ট) রাত সাড়ে ৯টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ছেড়ে দেয়া হয়। জামিন মঞ্জুর হওয়া ৪২ জনের মধ্যে বাকি সাত জন আগামীকাল (শনিবার, ৩ আগস্ট) ছাড়া পাবেন।