বিনা মূল্যে গুগলের এআই কোর্স; মিলবে সার্টিফিকেট, ঘরে বসেই দক্ষতা অর্জনের সুযোগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) সংক্রান্ত জ্ঞান অর্জন ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে আগ্রহীদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (Google)। বিশ্বজুড়ে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং পেশাজীবীদের জন্য সম্পূর্ণ নিখরচায় একাধিক অনলাইন এআই কোর্স (Free Online AI Courses) চালু রেখেছে প্রতিষ্ঠানটি। এসব কোর্স সফলভাবে সম্পন্ন করলে গুগলের অফিশিয়াল ডিজিটাল ব্যাজ (Google Digital Badge) বা প্রশংসাপত্র বা সার্টিফিকেট পাওয়া যাবে (Google Free AI Courses with Certificate)।