নিরাপত্তা জোরদারে নওগাঁ শহরে এআই ক্যামেরা স্থাপন
অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে নওগাঁ শহরের এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ লক্ষ্যে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ এর উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় চত্বরে এ বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।