‘১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা’
আগামী ১০ মার্চ থেকে প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে এবং প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান।