গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার সামঞ্জস্যপূর্ণ করা নিয়ে হাইকোর্টের রুল
ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেনো সামঞ্জস্যপূর্ণ করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (সোমবার, ১৮ মে) বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।