রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন। আজ (রোববার, ২৩ আগস্ট) ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের এক অভিনন্দন বার্তায় নতুন রাষ্ট্রপতির সফলতা কামনা করা হয়।