পোল্ট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি: বাকৃবি উপাচার্য
পোল্ট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আজ (শনিবার, ১৬ মে) ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার বিভাগীয় কারিগরি কর্মশালায় তিনি এ কথা বলেন।