
হাদি হত্যার বিচার অগ্রাধিকার তালিকার শীর্ষে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়াও আসন্ন নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।

চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে, এমন সংবাদ ঠিক নয়: অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে— প্রকাশিত এমন সংবাদ ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে জানান উপদেষ্টা।