
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে এক বছর এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সীমানা প্রাচীরের ৪ লাখে নামমাত্র কাজ, অর্থ আত্মসাতের অভিযোগ
নওগাঁর চার উপজেলায় প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীর মেরামতে চার লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা দেয় প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে তিন উপজেলায় বরাদ্দের টাকা যথাযথ ব্যবহার হলেও বদলগাছী উপজেলায় সীমানা প্রাচীর সংস্কার না করে নামমাত্র কাজ করে অধিকাংশ অর্থই আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।

রাজশাহীতে বাড়ছে হাঁস পালনের আগ্রহ
প্রতি শীতেই হাঁসের মাংসের চাহিদা বাড়ে। সারা বছর কম-বেশি বিক্রি হলেও শীতে ছোট হোটেল থেকে অভিজাত রেস্তোরাঁয় বিক্রি বাড়ে কয়েক গুণ। চাহিদা বিবেচনায় দিন দিন রাজশাহীতে বাড়ছে হাঁস পালনের আগ্রহ। আর এসব প্রান্তিক খামারিদের পর্যাপ্ত প্রণোদনা ও প্রশিক্ষণ সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।