Recent event
উদাসীনতা
রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ৪

রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ৪

এলাকাবাসীর ক্ষোভ

রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো ৪ জনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজে। দুপুরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের সিও বাজার এলাকায় এলপিজি স্টেশনের রিজার্ভার মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর প্রভাবে ফেটে যায় আশপাশের ভবনের দরজা ও জানালার গ্লাস। দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাস্থলে থাকা কয়েকটি গাড়ি। আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান মেরামতে মালিক পক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।

বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্যে বাড়ছে বাংলার প্রতি ঔদাসীন্য

বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্যে বাড়ছে বাংলার প্রতি ঔদাসীন্য

৫২'র রক্তাক্ত আত্মত্যাগের মধ্যদিয়ে পাওয়া মাতৃভাষা বাংলা। কয়েক দশক পেরিয়েও মাতৃভাষা বাংলার ব্যবহার সার্বজনীন করা যায়নি। বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্যে বেড়েছে বাংলার প্রতি উদাসীনতা। তবে তরুণ প্রজন্মের দাবি, বাংলা ভাষার প্রতি দায় ও দরদ বাড়াতে উদ্যোগী হতে হবে রাষ্ট্রকেই। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের কার্যক্রম চলমান বলছে বাংলা একাডেমি।