জিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল ও ঈদের নামাজ আদায়ের নিয়ম
ইসলাম ধর্মে জিলহজ্ব (Dhul Hijjah) মাস অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ একটি মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ এবং মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানি। পবিত্র কোরআন (Quran)-এ এই মাসের প্রথম ১০ রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং মহান আল্লাহ তাআলা সুরা ফজরে এই ১০ রাতের কসম খেয়েছেন। বছরের অন্য যেকোনো সাধারণ দিনের তুলনায় জিলহজ্বের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয় (15 Actions of First 10 Days of Dhul Hijjah)।