
গুমের ঘটনাগুলো তদন্ত করে গণতন্ত্র রক্ষায় সরকার পদক্ষেপ নেবে: পানিসম্পদমন্ত্রী
গুমের ঘটনাগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ ও অধিকতর তদন্ত করে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ সরকার নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইলিয়াস আলী গুম: স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিত নোটিশ দিতে পরামর্শ স্পিকারের
বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনাকে ‘চরম নিষ্ঠুরতা’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

গুম হওয়া স্বামী ইলিয়াস আলীর খোঁজ জানতে চাইলেন সংসদ সদস্য লুনা
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা জাতীয় সংসদে দাঁড়িয়ে তার স্বামী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানতে চেয়েছেন। আজ (সোমবার, ৩০ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।