ট্রাম্পের সঙ্গে আলোচনার দাবি আবারও নাকচ; মার্কিন কূটনীতিকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা ইরানের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যে সমঝোতার দাবি করা হচ্ছে— তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আহ (বুধবার, ২৫ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।