ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে হীনমন্যতায় ফেলছে: জার্মান চ্যান্সেলর
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্থান কৌশল নিয়ে সংশয় প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি সমগ্র জাতি বর্তমানে ইরানি নেতৃত্বের দ্বারা অপমানিত ও হীনমন্যতার শিকার হচ্ছে।’ খবর আল জাজিরার।