ইরান পার্লামেন্ট
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি; অনুমোদন দিলো দেশটির পার্লামেন্ট

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি; অনুমোদন দিলো দেশটির পার্লামেন্ট

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগি কেতাবচিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। আজ (রোববার, ১৮ অক্টোবর) পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তার নিয়োগ চূড়ান্ত করা হয়। এর মধ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তীকালীন নেতৃত্বের অবসান ঘটল এবং দেশটির সমরাস্ত্র উৎপাদন ও ক্রয় ব্যবস্থাপনার দায়িত্বে এলেন প্রতিরক্ষা খাতের দীর্ঘদিনের এক অভিজ্ঞ ব্যক্তি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।