ইরান ইসরায়েল সংঘাত

বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালি কেন এত গুরুত্বপূর্ণ?
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় উদ্বেগের নাম হরমুজ প্রণালি (Strait of Hormuz)। পারস্য উপসাগর (Persian Gulf) এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি বিশ্বের জ্বালানি নিরাপত্তার (Energy Security) প্রধান লাইফলাইন। ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং লোহিত সাগরের অস্থিরতার পর এখন সবার নজর এই ২১ মাইল প্রশস্ত সরু সমুদ্রপথের দিকে।

কিম জং উনের নামে ‘ইরানকে ক্ষেপণাস্ত্র দেবো’—ভুয়া উদ্ধৃতি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়
ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি উদ্ধৃতি ছড়িয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, কিম বলেছেন—‘ইরান চাইলে আমরা ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দেবো’ এবং ‘একটি ক্ষেপণাস্ত্রই ইসরাইলকে মুছে দিতে যথেষ্ট’। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।