লেবানন চুক্তি আসলে গাজা যুদ্ধবিরতির প্রতিচ্ছবি; অভিযান অব্যাহত রাখবে ইসরাইল
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতি অনেকটা গাজা উপত্যকার যুদ্ধবিরতির অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে গাজায় ইসরাইল যেভাবে ‘ইয়েলো লাইন’ বা হলুদ সীমারেখা ব্যবহার করে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে, লেবাননেও সেই একই কৌশলে এগোতে চায় তারা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।