বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, সস্ত্রীক হাসপাতালে ভর্তি হাইকমিশনার
রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখন টিভিকে কন্টিনেন্টাল হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।