ইবির শিক্ষক হত্যাকাণ্ড: অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।