ইন্ডিয়ান ক্রিকেট লিগ
আইপিএল মাঠের লড়াইয়ের সঙ্গে উপস্থাপনায় তারকার মেলা, থাকছেন যারা

আইপিএল মাঠের লড়াইয়ের সঙ্গে উপস্থাপনায় তারকার মেলা, থাকছেন যারা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রঞ্চাইজি ক্রিকেট লিগ (Franchise cricket league) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর ১৯তম আসরকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। আজ (শনিবার, ২৮ মার্চ) থেকে শুরু হতে যাওয়া দুই মাসব্যাপী এই ক্রিকেট মহাযজ্ঞে মাঠের চার-ছক্কার লড়াইয়ের পাশাপাশি দর্শকদের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে অফিশিয়াল ব্রডকাস্টাররা (Official broadcasters) ঘোষণা করেছে এক তারকাবহুল উপস্থাপনা দল। অভিজ্ঞ স্পোর্টস অ্যাঙ্কর থেকে শুরু করে ডিজিটাল জগতের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার— সব মিলিয়ে এবারের সম্প্রচার প্যানেলে থাকছে বিশাল চমক।