মার্কিন রণতরির লঞ্চিং ব্যবস্থায় ‘স্টিম ক্যাটাপল্ট’ফেরানোর নির্দেশ, বাড়বে ব্যয়
নির্মাণাধীন একটি বিমানবাহী রণতরিতে আধুনিক ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চিং ব্যবস্থা বাতিল করে পুরনো স্টিম-চালিত ক্যাটাপল্ট পদ্ধতিতে ফিরে যাওয়ার জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের ফলে রণতরিটির নির্মাণ ব্যয় কয়েকশ কোটি ডলার বেড়ে যেতে পারে এবং এটি চালুর সময়ও ২০৩০ সালের শেষভাগে গড়াতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।