তিউনিসিয়ায় তীব্র অর্থনৈতিক সংকট ও স্বৈরশাসনের অভিযোগ, প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্তাল রাজপথ
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র হরণ এবং চরম অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে আজ আজ (শনিবার, ১৭ অক্টোবর) রাজধানী তিউনিসের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।