
আয়কর রিটার্নে এবার যে ৫টি সুবিধা আপনার টাকা বাঁচাবে!
যারা এখনো আয়কর রিটার্ন জমা দেননি, তাদের জন্য রয়েছে দারুণ কিছু সুখবর। এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের স্বস্তি দিতে পাঁচটি বিশেষ ক্ষেত্রে নতুন করছাড়ের (Tax Relief) ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। তবে মনে রাখতে হবে, এবার সনাতন পদ্ধতির বদলে অনলাইনে ই-রিটার্ন (e-Return) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কাদের কাছ থেকে উপহার নিলে কর দিতে হবে না? জানুন এনবিআর-এর নতুন নিয়ম
আমরা উপহার পেতে বা দিতে পছন্দ করি, কিন্তু আয়কর আইনের (Income Tax Law) মারপ্যাঁচে অনেক সময় এই উপহারই গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue - NBR) উপহারের ওপর কর আরোপের ক্ষেত্রে নতুন সংশোধনী এনেছে (Tax on Gifts and Donations Bangladesh)। এখন থেকে সুনির্দিষ্ট চারটি সম্পর্কের বাইরে যেকোনো উপহার গ্রহণ করলে তার ওপর কর দিতে হবে।

চলতি কর বছরে ই-রিটার্ন দাখিল করেছে ৩০ লাখের বেশি করদাতা
চলতি কর বছরে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি কর বছরে ২০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন দাখিল
২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আজ (শনিবার, ২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ালো এনবিআর
আজ (রোববার, ২৩ নভেম্বর) এক বিশেষ আদেশের মাধ্যমে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই সময় শেষ হওয়ার কথা ছিল। নতুন সময় অনুযায়ী এটি শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।

কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ রবির
রবি আজিয়াটা পিএলসি গ্রাহকদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন দাখিলের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd বিনা ডেটা খরচে ব্যবহারের সুযোগ চালু করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে রবির এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

এনবিআরের ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট পেলো ৫ প্রতিষ্ঠান
দেশের পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের এ স্বীকৃতি দেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০ দিনে প্রায় ৯৭ হাজার করদাতার ই-রিটার্ন দাখিল
২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন কার্যক্রম শুরু হওয়ার প্রথম ১০ দিনে (১৩ আগস্ট পর্যন্ত) ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এটি পাঁচ গুণের বেশি দাখিল বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রথম দিনে ১০ হাজার ই-রিটার্ন দাখিল
উদ্বোধনের দিনেই অনলাইনে ই-রিটার্ন দাখিলে করদাতাগণ ব্যাপক সাড়া দিয়ে ১০ হাজার ২০২ জন করদাতা ২০২৫-২৬ কর বছরের তাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। গত বছর ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনলাইন রিটার্ন দাখিল শুরু হলে প্রথম দিনে ২ হাজার ৩৪৪ জন করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছিলেন। সে হিসেবে এবারে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল শুরুর দিনে রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৫ গুন। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আয়কর রিটার্ন জমার সময় একমাস বাড়িয়েছে এনবিআর
জরিমানাহীন রিটার্ন জমার সময় আরও একমাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে অন্যান্য বছরের তুলনায় চাপ কমেছে এবারের নভেম্বরের শেষে কয়েক দিনে। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা।

স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার, ব্যাগেজ রুলসেও আসছে পরিবর্তন
স্বর্ণের চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। সেজন্য নতুন ব্যাগেজ রুলসেও আসছে পরিবর্তন। আর যে এয়ারলাইন্সের উড়োজাহাজে অবৈধ স্বর্ণ মিলবে জবাবদিহির আওতায় আসবে সেই বিমানসংস্থাও। রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন করে এসব কথা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক
অনলাইনে আয়কর পরিশোধের ক্ষেত্রে চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ই-রিটার্ন দিতে করদাতারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ পরিশোধ করতে পারবেন।