শিক্ষক নিয়োগে কোন বিষয়ে কত পদ শূন্য, তালিকা প্রকাশ করলো এনটিআরসিএ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি (Circular) প্রকাশের লক্ষ্যে দেশজুড়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। এবারের ই-রিকুইজিশন প্রক্রিয়ায় সারা দেশে মোট ৭৭ হাজার ৭৯৯টি শিক্ষক শূন্যপদের তথ্য পাওয়া গেছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) এনটিআরসিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে।