Recent event
আসন্ন গণভোট
গণভোট ২০২৬: ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে

গণভোট ২০২৬: ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা শুধুমাত্র তাদের প্রতিনিধি নির্বাচন করবেন না, বরং ‘জুলাই সনদ’ (July Charter) গ্রহণের মাধ্যমে নতুন এক সংবিধানের ভাগ্য নির্ধারণ করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) ইতিমধ্যে এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়, তবে সংবিধানে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব (Reform Proposals) কার্যকর হবে।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৮টি নির্বাচনি এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

নির্বাচনি আসনে শুধু একজন প্রার্থী থাকলে ভোট হবে? ভোটের নতুন নিয়মে যা আছে

নির্বাচনি আসনে শুধু একজন প্রার্থী থাকলে ভোট হবে? ভোটের নতুন নিয়মে যা আছে

নির্বাচনি ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং ভোটারদের অধিকার রক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো আসনে একজন মাত্র প্রার্থী (Single Candidate Election Rules in Bangladesh) থাকলেও তিনি সরাসরি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না। সেই ক্ষেত্রে ভোটারদের জন্য ‘হ্যাঁ-না’ ভোট (Yes-No Vote) বা ‘না’ ভোট (None of the Above - NOTA) দেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

সংস্কারের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ‘গণতান্ত্রিক দায়িত্ব’: বিবৃতি

সংস্কারের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ‘গণতান্ত্রিক দায়িত্ব’: বিবৃতি

সংস্কারের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন গণতান্ত্রিক দায়িত্ব বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। আজ (রোববার, ১৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরবে: নাহিদ ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরবে: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক ভোটের গাড়ি উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।