মার্কিন নৌ-অবরোধ যুদ্ধবিরতির ‘বড় লঙ্ঘন’, আলোচনা চালিয়ে নিতে শর্ত দিলো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা চালিয়ে যেতে হলে ইরানি বন্দরগুলোতে আরোপিত নৌ-অবরোধ তুলে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিবিসি রেডিও ফোরের ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি এই শর্ত দেন।