রাষ্ট্রদূত ছাড়াই পরিচালিত হচ্ছে ১০৯ মার্কিন দূতাবাস: আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন
ক্ষমতার বলয়কে কুক্ষিগত করতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পদে ৯০ শতাংশেরও বেশি দলীয় ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, ২০২৫ সালে সংস্কার কর্মসূচির নামে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে হাজারেরও বেশি কর্মীকে বরখাস্ত করে হোয়াইট হাউজ। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, বর্তমানে বিশ্বে ১০৯টি মার্কিন দূতাবাস রাষ্ট্রদূত ছাড়াই পরিচালিত হচ্ছে। এমনকি ইরানের সঙ্গে সীমান্তবর্তী ৫ দেশে নেই মার্কিন রাষ্ট্রদূত।