Recent event
আমির হামজা
কুষ্টিয়ায় আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ; জেলা আমিরের আকস্মিক মৃত্যু

কুষ্টিয়ায় আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ; জেলা আমিরের আকস্মিক মৃত্যু

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম আর নেই। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা

আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি।

মানুষের সেন্টিমেন্ট না বুঝলে দায়িত্বে থাকার নৈতিকতা নেই: মুফতি আমির হামজা

মানুষের সেন্টিমেন্ট না বুঝলে দায়িত্বে থাকার নৈতিকতা নেই: মুফতি আমির হামজা

মানুষের সেন্টিমেন্ট না বুঝলে দায়িত্বে থাকার নৈতিকতা নেই বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা। আজ (শনিবার, ১৫ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নিজের নির্বাচনি এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাবি নিয়ে আমির হামজার কোনো দাবিই সত্য নয়, মনগড়া ও উদ্দেশ্যমূলক: প্রশাসন

জাবি নিয়ে আমির হামজার কোনো দাবিই সত্য নয়, মনগড়া ও উদ্দেশ্যমূলক: প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক বক্তা আমির হামজার দেয়া বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমির হামজার করা কোনো দাবিই সত্য নয় এবং সেগুলো সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যমূলক। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

কুষ্টিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

কুষ্টিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

কুষ্টিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আজ (বুধবার, ১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করে দলটি।