আবহাওয়ার পূর্বাভাস
রাতের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

রাতের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ (বুধবার, ১৩ মে) দিবাগত রাতের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া (Gale Force Winds) বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিকেলের পূর্বাভাসে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই বিশেষ সতর্কতা (Weather Forecast Bangladesh) জারি করা হয়েছে।

সন্ধ্যার মধ্যে যে ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে যে ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) বুধবার (১৩ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস (Weather Alert Bangladesh) দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের  পূর্বাভাস

আজ সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ৩টি জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) আজ (মঙ্গলবার, ১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস (Weather Alert Bangladesh) দেওয়া হয়েছে।

দেশের ছয় বিভাগে ঝড় ও বৃষ্টি হতে পারে

দেশের ছয় বিভাগে ঝড় ও বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ৮ মে) অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন ঢাকা এখন ভয়ংকর হিট আইল্যান্ড? জেনে নিন বাঁচার উপায়

কেন ঢাকা এখন ভয়ংকর হিট আইল্যান্ড? জেনে নিন বাঁচার উপায়

চৈত্র শেষ হতে না হতেই বৈশাখে শুরুতেই কাঠফাটা রোদে পুড়ছে রাজধানী ঢাকা। ভ্যাপসা গরমে নগরবাসীর নাভিশ্বাস দশা। আবহাওয়ার পূর্বাভাস (Weather Agencies) অনুযায়ী, আগামীকাল ২১ এপ্রিল থেকে শুরু হয়ে মাসের শেষ অবধি ঢাকায় তীব্র দাবদাহ (Heatwave) বয়ে যেতে পারে। বর্তমানে রাজধানীর তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রকৃত তাপমাত্রার চেয়ে অনেক বেশি।

আজ রাতেই যে ৮ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আজ রাতেই যে ৮ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তীব্র দাবদাহ বা হিটওয়েভ (Heatwave)-এর মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ১৮ এপ্রিল) রাতের মধ্যে দেশের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির (Thunderstorm) আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Cautionary Signal No. 1) দেখাতে বলা হয়েছে।

আজ রাতে ঢাকাসহ যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাতে ঢাকাসহ যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম দিকের শক্তিশালী ঝড়ো হাওয়া। আবহাওয়া অফিসের (Bangladesh Meteorological Department) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত (Thunderbolt) এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং শৈত্যপ্রবাহের আওতায় থাকা জেলার সংখ্যাও কমেছে। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের আকাশ আংশিক মেঘলা ভাব, আবহাওয়া থাকবে শুষ্ক

দেশের আকাশ আংশিক মেঘলা ভাব, আবহাওয়া থাকবে শুষ্ক

সারা দেশে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা কুয়াশা দেখা গেছে। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত; ভোরে হালকা কুয়াশার পূর্বাভাস

সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত; ভোরে হালকা কুয়াশার পূর্বাভাস

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ (সোমবার, ১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সাগরে নিম্নচাপ; ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টি

সাগরে নিম্নচাপ; ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণতে হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল (বুধবার, ২৮ মে) বিকেল থেকে ঢাকার আকাশে মেঘ করতে থাকে। এদিন রাতে ঢাকার কিছু জায়গা বৃষ্টি হয়েছে। আর আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বাতাস।