সাতক্ষীরায় নিষিদ্ধ ‘আফ্রিকান মাগুর’ জব্দ; নিধনের বদলে বিক্রির অভিযোগ
সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের ‘দফারফায়’ ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ পাচারের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এক ট্রাক নিষিদ্ধ মাছসহ এক প্রভাবশালী ব্যবসায়ীকে আটকের পর নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, জব্দ করা মাছগুলো নিধনের সরকারি নির্দেশনা থাকলেও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেগুলো নিধনের বদলে বাজারে বিক্রির সুযোগ করে দেয়া হয়েছে।