মোবাইল কোর্টের আপিল দ্রুত নিষ্পত্তিতে ৭ সদস্যের কমিটি
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। আজ (রোববার, ১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।